
ফাইল ছবি
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া সদর ইউনিয়নের সিকদার পাড়ায় নানা বাড়ির পুকুরের পানিতে ডুবে ২য় শ্রেণীর এক ছাত্রের মৃত্যু হয়েছে। আজ ২৭ জুলাই শনিবার দুপুর ১টায় এ ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আবদুস ছবুর।
নিহত মোঃ রাফি (৭) পার্বত্য লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোঃ হাসানের পুত্র ও লোহাগাড়া উপজেলা সদরের ছমদিয়া আশরাফুল উলুম মাদ্রাসার ছাত্র।

স্থানীয় জানা যায়, গতো এক সপ্তাহ পূর্বে নিহত শিশু আজিজনগর থেকে লোহাগাড়ায় নানা বাড়িতে আসে এবং মাদ্রাসায় ভর্তি হয়। ঘটনারদিন দুপুরে পুকুরে গোসল করতে নেমে খেলাচ্ছলে পানিতে ডুবে যায়। অনেকক্ষণ পর্যন্ত দেখতে না পেয়ে পুকুরে গোসল করতে আসা লোকজন তাকে খোঁজাখুজি শুরু করে দেয়। পরে পুকুর ঘাটের এক পাশে ওই শিশুর ভাসমান লাশ পাওয়া যায়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিশুর লাশ তার গ্রামের বাড়ি আজিজনগর যাওয়া হয়েছে বলে জানা গেছে।
Lohagaranews24 Your Trusted News Partner