
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলা সদরের মজিদার পাড়ায় ২ মে বুধবার বেলা ১২টায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু মোহাম্মদ শাওন (৭) ওই এলাকার প্রবাসী মোহাম্মদ ফেরসৌদের পুত্র ও আল-ফোরকান একাডেমীতে হাফেজে কোরআনের ছাত্র বলে জানা গেছে।
জানা যায়, ঘটনার দিন সকালে বাড়ির সকলের অগোচরে খেলার চলে পাশ্ববর্তী পুকুরের পানিতে পড়ে যায়। পরে বাড়ির লোকজন শিশুটিকে খোঁজাখুজি করলে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পায়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

একইদিন বাদ আছর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে স্থানীয় শাহাব উদ্দিন জানিয়েছেন।
Lohagaranews24 Your Trusted News Partner