
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের গত ৫ জুন দিনগত রাতে পৃথক অভিযান চালিয়ে ৭ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। এরমধ্যে পরোয়ানাভূক্ত ৬ জন ও নিয়মিত মামলার ১ জন আসামী রয়েছে বলে জানিয়েছেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম।
গ্রেফতার পরোয়ানাভূক্ত আসামীরা হলেন উপজেলার চুনতি রাতারকুল এলাকার আবুল কাশেমের পুত্র আমির হোসেন, একই ইউনিয়নের দক্ষিণ সাতগড় (নয়াপাড়া) মমচুরা বিল এলাকার জাফর আহমদের পুত্র মোঃ মোবারক হোসেন, পুটিবিলার পহরচান্দা এলাকার জাফর আহমদের পুত্র আবুল কাশেম, চরম্বা নাছির মুহাম্মদ পাড়ার মৃত আবদুল করিমের পুত্র মোঃ রফিক, একই ইউনিয়নের মজিদার পাড়ার মৃত বদিউর রহমানের পুত্র মোস্তাক আহমদ, আধুনগর রুস্তমের পাড়ার মাহবুবুর রহমানের পুত্র মোঃ দিদারুল ইসলাম ও নিয়মিত মামলার আসামী উত্তর আমিরাবাদ জন্নাতর বর বাড়ির মোঃ ওসমানের স্ত্রী রোকসানা আক্তার।

তাদেরকে ৬ জুন বুধবার সকালে চট্টগ্রাম আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা পুলিশ সূত্রে প্রকাশ।
Lohagaranews24 Your Trusted News Partner