
ইংরেজী নববর্ষ উপলক্ষে লোহাগাড়া-সাতকানিয়াবাসী ও নোমান গ্রুপের সকল কর্মকর্তা-কর্মচারীসহ দেশ-বিদেশের সকল শুভাকাক্সক্ষীদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন নোমান গ্রুপের ডেপুটী ম্যানেজিং ডাইরেক্টর আবদুল্লাহ মোহাম্মদ জোবায়ের।
নতুন আশা উদ্দীপনায় শুরু হতে যাচ্ছে আরও একটা নতুন ইংরেজী বৎসরের। ৩১ ডিসেমর দিবাগত মধ্যরাতের ১২টার কাঁটা ডানদিকে হেলতেই শুরু হয়ে যাবে এই নতুন বৎসর।

এই ইংরেজী নতুন বৎসরে পৃথিবীর সভ্য মানুষদের কাছ থেকে অসভ্যতা যেন আর দেখা না যায়, সভ্য মানুষরা যাতে সুখ শান্তি সমৃদ্ধ একটা প্রকৃত সভ্যতার নিদর্শন এই পৃথিবীকে দেখিয়ে যেতে আত্মনিমগ্ন হয়, সেই প্রত্যাশায় সকলকে জানাই ইংরেজী নববর্ষের শুভেচ্ছা।
Lohagaranews24 Your Trusted News Partner