
এলনিউজ২৪ডটকম : সেন্ডেলের ভেতর লুকিয়ে ইয়াবা পাচারকালে মো. শাকিল সিকদার (২৫) ও মো. মিলন কাজী (২৪) নামে দুইজনকে গ্রেফতার করেছে লোহাগাড়া থানা পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) রাতে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার শাকিল সিকদার ভোলার দৌলতখান থানার ২নং ওয়ার্ডের ভবানীপুর বেরিবাঁধ এলাকার মো. ইউসুফ সিকদারের পুত্র ও মিলন কাজী ঢাকার ডিএমপি যাত্রাবাড়ি থানার শনির আখড়া এলাকার মৃত ইউনুছ কাজীর পুত্র।
পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মো. দেলোয়ার হোসেন দূরপাল্লার বাসে তল্লাশী করেন। এ সময় তাদের সেন্ডেলের ভিতর বিশেষ কায়দায় রাখা ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১২ লাখ টাকা। তারা ইয়াবাগুলো পাচারের উদ্দেশ্যে কক্সবাজার থেকে নিয়ে যাচ্ছিল।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। বুধবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।
Lohagaranews24 Your Trusted News Partner