
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া থানা পুলিশ উপজেলার চরম্বা ও চুনতি খানদিঘী এলাকায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ ২ পাচারকারীকে আটক করেছে। ২৩ মে রাতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটকরা হল উপজেলার চরম্বা ইউনিয়নের জান মোহাম্মদ সিকদার পাড়ার মৃত মোস্তাক আহমদ সওদাগরের পুত্র মোঃ ইসমাঈল (২৮) ও চন্দনাইশের হাচনদন্ডী রশিদ মেম্বার বাড়ির মৃত আহাম্মদ হোসেনের পুত্র সফিউল আলম (৩০)।

লোহাগাড়া থানার ওসি (তদন্ত) আবদুল জলিল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চট্টগ্রাম শহরমুখী একটি গাড়িতে তল্লাশী চালিয়ে ১ হাজার পিচ ইয়াবাসহ শফিউল আলমকে ও চরম্বার নিজ এলাকায় অভিযান চালিয়ে ৬২ পিচ ইয়াবাসহ ইসমাঈলকে আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বৃহস্পতিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা পুলিশ সূত্রে প্রকাশ।
Lohagaranews24 Your Trusted News Partner