
এলনিউজ২৪ডটকম : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি ফরেষ্ট গেইট এলাকায় ট্রাক ও পিকআপের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় এ দূর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিন আরাফাত।

তিনি জানান, চট্টগ্রামমুখী বালু বোঝাই ট্রাক (চট্টমেট্রো-ড-১১-৯৭৬৯) ও বিপরীতমুখী খড় বোঝাই পিকআপ (ঢাকামেট্রো-ড-১১-৭৮৯৭) এর মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। দূর্ঘটনায় গাড়ি ২টির সম্মুখভাগ ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হয়নি। দূর্ঘটনার পর ট্রাকচালক নুরুল হক ঘটনাস্থলে থাকলেও পিকআপ চালক পালিয়ে যায়। তিনি আরো জানান, পিকআপ চালক ওভারটেক করতে গিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
হাইওয়ে থানার এসআই মোঃ ফারুক উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দূর্ঘটনা কবলিত গাড়ি ২টি উদ্ধার করে তাদের হেফাজতে নিয়ে আসেন।
Lohagaranews24 Your Trusted News Partner