
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার চরম্বায় কৃষি জমির টপসয়েল ও টিলা কাটায় জমির উদ্দিন (৩৪) নামে এক ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তিনি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বিবিবিলা এলাকার নুরুল কবিরের পুত্র।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) মাঝরাত থেকে ভোররাত পর্যন্ত একই ওয়ার্ডের নয়াপাড়ায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান।

তিনি জানান, এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে অবৈধভাবে কৃষি জমির টপসয়েল ও টিলা কাটার সংবাদে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রাম পুলিশ সার্বিক সহযোগিতা করেন।
Lohagaranews24 Your Trusted News Partner