
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার চুনতিতে আগুনে পুড়ে গেছে ৪টি দোকান। মঙ্গলবার (৩ আগস্ট) ভোররাত ৪টার দিকে ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দক্ষিণ সাতগড় নোয়া পাড়ায় সাঈদী মার্কেটে এ দূর্ঘটনা ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তরা হলেন, ওই মার্কেটের মুদি দোকানদার মোহাম্মদ শওকত, ব্রয়লার মুরগীর দোকানদার হাফেজ মোহাম্মদ মুছা, টেইলার্সের দোকানদার মো. নুরুন্নবী ও সেলুন দোকানদার ছোটন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের সূত্রপাত সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। মুহুর্তের মধ্যে আধা পাকা দোকানগৃহে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। ততক্ষণে দোকানের ভেতর থাকা আসবাবপত্র ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

চুনতি ইউপি চেয়ারম্যান জয়নুল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অগ্নিকান্ডে তাদের প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
চকরিয়া ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা সাইফুল হাসান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাবার উদ্দেশ্যে রওয়ানা হই। পথিমধ্যে স্থানীয়রা ফোনে জানান তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। তাই ঘটনাস্থলে যেতে হয়নি।
Lohagaranews24 Your Trusted News Partner