
নিউজ ডেক্স : চকরিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমের বাড়ি থেকে শনিবার এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত যুবক নুরুল হোসেন চকরিয়া পৌরসভার ৭ নং ওয়ার্ডের আকবরিয়া পাড়ার খুইল্যা মিয়ার ছেলে এবং চেয়ারম্যান জাফর আলমের চাচাতো ভাই বলে জানা গেছে।
কক্সবাজার জেলা পরিষদের সদস্য জাহেদুল ইসলাম লিটু জানান, উপজেলা চেয়ারম্যান সরকারি বাসায় চলে যাওয়ার পর নুরুল তার পরিবার পরিজন নিয়ে ওই বাড়িতে পাহারাদার হিসেবে থাকতেন। সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ।

চকরিয়া থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, লাশটি ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। -ইত্তেফাক
Lohagaranews24 Your Trusted News Partner