
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৮ আসামীকে গ্রেফতার করেছে। গত ২৬ জুন দিনগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতরা করা হয়। এরমধ্যে সাজাপ্রাপ্ত ১ জন, পরোয়ানাভূক্ত ৫ জন ও নিয়মিত মামলার ২ জন আসামী।
গ্রেফতারকৃতরা হল উপজেলার পদুয়া ফরিয়াদির কুল এলাকার মৃত লাল মিয়ার পুত্র নুরুচ্ছফা, উত্তর আমিরাবাদ ধুপি পাড়ার মৃত মনা দে’র পুত্র সুমন দে প্রকাশ সুমন দাশ, লোহাগাড়া সদর ইউনিয়নের আবদুল কাদেরের পুত্র নাজিম উদ্দিন, কলাউজান হিন্দুরহাট এলাকার ফৈৗজুল কবির প্রকাশ ফজলুল কবিরের পুত্র মোঃ পারভেজ, আমিরাবাদ জনকল্যাণ এলাকার হাজী ইয়াকুবের পুত্র মজিবুর রহমান প্রকাশ মজিব, আধুনগর দক্ষিণ হরিণা মোস্তাক হাজী পাড়ার মোঃ হোসেনের পুত্র আবদুর কবির প্রকাশ করিম, বড়হাতিয়া কসাই পাড়ার মৃত আবদুল মজিদের পুত্র দিদার হোসেন ও লামা উপজেলার সরই বাজার পাড়া এলাকার আবুল কালাম চৌকিদারের পুত্র মোঃ শাজাহান।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম জানান, পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতরা করা হয়েছে। আজ ২৭ জুন বুধবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner