
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার এক গৃহবধু চকরিয়া উপজেলার বরইতলী বানিয়ারছড়া ষ্টেশনে ২৩ ফেব্র“য়ারী (শুক্রবার) বিকেল সাড়ে ৫টায় সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন। নিহত গৃহবধু মেহেরুন্নেছা (৫২) উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ভবানীপুর এলাকার মাওলানা আবদুল শুক্কুরের স্ত্রী। এ দূর্ঘটনায় এক যুবকও নিহত হয়েছেন। তার নাম-ঠিকানা পাওয়া যায়নি।
বানিয়ারছড়ায় অবস্থিত চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির আইসি এসআই নুরুল আলম জানিয়েছেন, দ্রুত গতির একটি কাভার্ডভ্যানের ধাক্কায় দু’জন নিহত হয়েছেন। ঘাতক কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। এ ঘটনায় আহত এক শিশুকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Lohagaranews24 Your Trusted News Partner