Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় ৯ মামলায় ৩৯ হাজার টাকা জরিমানা

লোহাগাড়ায় ৯ মামলায় ৩৯ হাজার টাকা জরিমানা

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় ৯ মামলায় ৩৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৩১ জুলাই) উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে উপজেলার সদর এলাকায় পৃথক এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিবাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল।

অভিযানে সাউন্ড হেলথ ফার্মেসীকে ৫ হাজার টাকা, সাউন্ড হেলথ ফার্মেসী- ১ কে ১০ হাজার টাকা ও সাতটি যানবাহনকে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নিবাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম জানান, অনুমোদনহীনভাবে ফিজিশিয়ান্স স্যাম্পল সংরক্ষণ ও বিক্রয়, নিবন্ধনবিহীন মাতৃদুগ্ধ বিকল্প শিশু খাদ্য এবং কসমেটিকস রাখার দায়ে দুই ফার্মেসীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সড়ক পরিবহণ আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় ৭ জনকে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ শের আলী ও থানা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!