Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় গরম তেলে ঝলসে আহত শিশুর মৃত্যু

লোহাগাড়ায় গরম তেলে ঝলসে আহত শিশুর মৃত্যু

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় মামার বাড়িতে বেড়াতে এসে গরম তেলে ঝলসে মো. রাকিব রায়হান নামে দুই বছর বয়সী আহত এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২১ জুলাই) সকাল ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শিশু রায়হান কক্সবাজারের পেকুয়া থানার ছিরাদিয়া এলাকার মো. মামুনের পুত্র।

শিশুর মামা মুজিবুর রহমান জানান, গত ২০ জুলাই সকালে শিশু রায়হান মা-বাবা সাথে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের উকিলের পাড়ায় আমার বাসায় বেড়াতে আসেন। সেখান থেকে দুপুরে সদর ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ডের টেন্ডলের পাড়ায় আরেক মামা আবুল কালামের ভাড়া বাসায় বেড়াতে যান। বিকেল ৪টার দিকে পাশ্ববর্তী একটি চায়ের দোকানে মা-বাবার সাথে শিশুটি নাস্তা করতে যান।

এ সময় অসাবধানতা বশত খেলাচ্ছলে শিশুটি গরম তেলের কড়াইয়ে হাত দেয়। পরে কড়াই উল্টে গরম তেল পড়ে শিশুটির শরীরের বিভিন্ন অংশে পুড়ে যায়। মা-বাবা দ্রুত আহত শিশুটিকে উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

লোহাগাড়া থানার এসআই জাহেদ হোসেন জানান, গরম তেলে ঝলসে এক শিশু মারা যাবার বিষয়টি অবগত হয়েছি। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!