Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় ৮ দোকানিকে ৫২ হাজার টাকা জরিমানা

লোহাগাড়ায় ৮ দোকানিকে ৫২ হাজার টাকা জরিমানা

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় ৮ দোকানিকে ৫২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৯ মার্চ) উপজেলা সদর বটতলী স্টেশনে অভিযানে পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান। সাথে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল।

জানা যায়, অভিযানে মোহাম্মদ আবছারের মালিকানাধীন এশিয়া গার্মেন্টসকে ৫ হাজার টাকা, মোহাম্মদ নাজিমের মালিকানাধীন রাজস্থানকে ২০ হাজার টাকা, মোস্তাক আহমদের মালিকানাধীন মনে রেখকে ৫ হাজার টাকা, মোহাম্মদ ইউনুচের মালিকানাধীন দুবাই জোনকে ২ হাজার টাকা, মোহাম্মদ নাজমুলের মালিকানাধীন শৈশবকে ২ হাজার টাকা, মোহাম্মদ শওকতের মালিকানাধীন দুবাই বোরকা হাউজকে ১০ হাজার টাকা, মোস্তফা কামালের মালিকানাধীন চমক শাড়িজকে ৫ হাজার টাকা ও আবুল বাসারের মালিকানাধীন মোহাম্মদীয়া শাড়িকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান জানান, বেশি দামে পণ্য বিক্রি ও পাইকারি ক্রয়ের রশিদ সংরক্ষণ না করায় ৮ দোকানিকে জরিমানা করা হয়েছে। এই সময় ব্যবসায়িদের বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়। জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!