
এলনিউজ২৪ডটকম: দেশব্যাপী ডাকা সকাল-সন্ধ্যা হরতালে লোহাগাড়ায় মাঠে ছিল না বিএনপি-জামায়াত, অঙ্গ ও সহযোগি সংগঠনের কোন নেতাকর্মী।
রোববার (২৯ অক্টোবর) সকাল ৬টা থেকে শুরু হওয়া এই হরতালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ও উপজেলার অভ্যন্তরীন সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। তবে দূরপাল্লার গাড়ি চলাচল করতে দেখা যায়নি। ব্যাংক-বীমা, সরকারি-বেসরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান ও দোকানপাট খোলা ছিল।

লোহাগাড়া হরতালের পক্ষে কোন ধরণের মিছিল-মিটিং করতে দেখা যায়নি। তবে, বিকেলে উপজেলা সদর বটতলী স্টেশনে উপজেলা যুবলীগের আহবায়ক জহির উদ্দিন ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিদওয়ানুল হক সুজনের নেতৃত্বে পৃথক বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছেন। তারা বিএনপি-জামায়াত কর্তৃক পুলিশ হত্যা, কাকরাইল মসজিদ ও রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে অগ্নিসংযোগ, প্রধান বিচারপতির বাসভবন এবং দেশপ্রেমিক সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদ জানান।
এদিকে, সকালে থেকে যে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলামের নেতৃত্বে পুলিশ সতর্ক অবস্থানে ছিল।
Lohagaranews24 Your Trusted News Partner