
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় মো. জাহাঙ্গীর আলম (৪৬) নামে বিস্ফোরক মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে উপজেলা সদর বটতলী স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জাহাঙ্গীর আলম উপজেলার চুনতি ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের সাতগড় পূর্ব পাড়ার মৃত ইসলামের পুত্র।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে জুলাই-আগস্টে সংগঠিত সহিংসতায় জড়িত থাকার সুস্পষ্ট তথ্য-প্রমাণ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, শনিবার (২২ ফেব্রুয়ারি) গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner