Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় বিস্ফোরক মামলায় ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২

লোহাগাড়ায় বিস্ফোরক মামলায় ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় বিস্ফোরক মামলায় ইউপি সদস্যসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৬ জুলাই) ভোররাতে তাদেরকে স্ব স্ব এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের দর্জিপাড়ার মৃত আবদুল আলমের পুত্র স্থানীয় ইউপি সদস্য মো. নুরুন্নবী (৪১) ও পুটিবিলা ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের মাওলানা পাড়ার মৃত নাজমুল হকের পুত্র আমান উল্লাহ (৪২)।

পুলিশ জানায়, ইউপি সদস্য নুরুন্নবী আমিরাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি ও আমান উল্লাহ স্থানীয় আওয়ামী লীগ নেতা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত ঘটনায় দায়েরকৃত মামলায় তারা এজাহারভূক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বসতঘর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

ইউপি সদস্য নুরুন্নবীর পরিবার জানান, প্রায় ১৭ মাস পূর্বে বাইক দূর্ঘটনায় গুরতর আহত হন তিনি। এরপর থেকে পরিবার নিয়ে মানবেতন জীবন যাপন করে আসছেন।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, একইদিন বিস্ফোরক মামলায় গ্রেপ্তারকৃতদের আদালতের সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!