Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় ফাঁকা বসতঘরে আগুন, সবকিছু পুড়ে ছাই

লোহাগাড়ায় ফাঁকা বসতঘরে আগুন, সবকিছু পুড়ে ছাই

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় ফাঁকা বসতঘরের অগ্নিকান্ডের ঘটনায় সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।

রোববার (৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মিরিখিল এলাকায় এ ঘটনায় ঘটে। ক্ষতিগ্রস্ত নাজিম উদ্দিন একই এলাকার মকবুল আহমদের পুত্র।

স্থানীয় ইউপি সদস্য জাফর আলম জানান, বসতঘর তালাবদ্ধ করে পরিবারের সবাই উপজেলা সদর বটতলী স্টেশনে যান। এ সময় টিনের ছাউনী ও বাঁশের বেড়াযুক্ত বসতঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মুহুর্তের মধ্যে আগুন বসতঘরের চারপাশে ছড়িয়ে পড়ে। এতে বসতঘরের ভেতর থাকা সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার দাবি করছেন।

লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ফায়ার ফাইটার মো. সাব্বির আহমেদ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দমকল বাহিনী আগুনে নিয়ন্ত্রণে আনার চেষ্টার করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!