ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় ট্রেনের ধাক্কায় নিভে গেল শিশুর প্রাণ

লোহাগাড়ায় ট্রেনের ধাক্কায় নিভে গেল শিশুর প্রাণ

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় নানা বাড়িতে বেড়াতে এসে ট্রেনের ধাক্কায় তাওসিফ আলম ওয়ালিদ নামে ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৬ জুলাই) দুপুর ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে উপজেলার চুনতি ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ডের নাজির পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

শিশু ওয়ালিদ একই উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের আমতলী এনায়েত পাড়ার শাহ আলমের পুত্র। স্থানীয় ইউপি সদস্য মো. মনিরুল মাবুদ রয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, রেললাইনের পাশেই শিশু ওয়ালিদের নানা বাড়ি। প্রায় ১৫ দিন পূর্বে মায়ের সাথে শিশুটি নানা বাড়িতে বেড়াতে আসে। ঘটনারদিন দুপরের খাবার খাওয়ার জন্য নানা বাড়ির সবাই প্রস্তুতি নিচ্ছিল। ট্রেন আসার শব্দ পেয়ে পরিবারের সবার অগোচরে শিশুটি রেললাইনে চলে যায়।

এ সময় ঢাকাগামী দ্রুত গতির কক্সবাজার এক্সপ্রেসের ধাক্কায় ছিটকে পড়ে শিশুটি গুরতর আহত হয়। আশপাশের লোকজন শিশুটিকে উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাষ্টার মোহাম্মদ লোকমান জানান, দুপুরে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস লোহাগাড়া স্টেশন অতিক্রম করেছে। তবে ট্রেনের ধাক্কায় শিশু নিহতের ঘটনার ব্যাপারে জানেন না তিনি।

এ ব্যাপারে থানাকে কেউ অবগত করেন নাই বলে জানান লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!