
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনে নারী-শিশুসহ ৪ জন দগ্ধ হয়েছেন। রোববার (১০ মার্চ) বিকেল ৪টার দিকে সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কালোয়ার পাড়ায় এই ঘটনা ঘটে।
আহতরা হলেন, ওই এলাকার আবদুল মান্নানের স্ত্রী রিজু আরা বেগম (৫৫), কন্যা কহিনুর আক্তার (৩৬), নাতনী আলিশা (৮) ও প্রতিবেশী খোরশেদ আলম (২৯)।

ক্ষতিগ্রস্ত পরিবারের মো. সোহেল জানান, কয়েকদিন স্থানীয় এক দোকান থেকে বসতঘরে রান্নার জন্য একটি গ্যাস সিলিন্ডার কিনে নেন। ঘটনারদিন সকাল থেকে সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হবার বিষয়টি বুঝতে পেরে প্রতিবেশী খোরশেদকে ডেকে নিয়ে যান। তিনি গ্যাস লিকেজ বন্ধ করে চুলা জ্বালানোর সাথে সাথে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং বিস্ফোরণ ঘটে। এতে সকলে দগ্ধ হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা সদরের এক হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে প্রেরণ করা হয়। খোরশেদকে অবস্থায় আশংকাজনক বলে চিকিৎসাক জানায়। তাকে ঢাকায় শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাবার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।
গ্যাস সিলিন্ডারের লিকেজ বিস্ফোরণে নারী-শিশুসহ ৪ জন দগ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য এনামুল হক বাবুল।
Lohagaranews24 Your Trusted News Partner