Home | উন্মুক্ত পাতা | বিজ্ঞপ্তি/বিজ্ঞাপন | লোহাগাড়ায় আম্মাজান পাঞ্জাবির শো-রুম উদ্বোধন

লোহাগাড়ায় আম্মাজান পাঞ্জাবির শো-রুম উদ্বোধন

লোহাগাড়ায় আম্মাজান পাঞ্জাবি ও শেরওয়ানির ৮ম শাখার শো-রুম উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সদর বটতলী স্টেশনে আপন শপিং সেন্টারের দ্বিতীয় তলায় উৎসবমুখর অনুষ্ঠানের মধ্য দিয়ে শো-রুমটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

ফিতা কেটে শো-রুম উদ্বোধন করেন জনপ্রিয় ইসলামিক স্কলার শায়েখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। এ সময় স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, তরুণ উদ্যোক্তা ও বিপুলসংখ্যক ক্রেতা-দর্শনার্থী উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, স্থানীয় পর্যায়ে এমন উদ্যোগ কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক গতিশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে তরুণদের উদ্যোক্তা হয়ে ওঠার অনুপ্রেরণা জোগাবে আম্মাজান পাঞ্জাবি। তারা নতুন শো-রুমটির সফলতা কামনা করেন এবং স্থানীয়দের দেশীয় পণ্যের প্রতি আগ্রহ বাড়ানোর আহ্বান জানান।

আম্মাজান পাঞ্জাবি ও শেরওয়ানি শো-রুমের স্বত্বাধিকারী শ. ই. বাবুল জানান, দেশীয় ঐতিহ্য ও আধুনিক ফ্যাশনের সমন্বয়ে মানসম্মত পাঞ্জাবি সরবরাহই তাদের মূল লক্ষ্য। এখানে বিভিন্ন বয়স ও রুচির ক্রেতাদের জন্য সুতি, লিনেন, কটন-সিল্কসহ নানা কাপড়ের পাঞ্জাবি পাওয়া যাবে। ঈদ, পূজা-পার্বণ, বিয়ে কিংবা যেকোনো সামাজিক আয়োজনে উপযোগী ডিজাইন ও রঙের বৈচিত্র্য থাকছে বলে জানান তারা। পাশাপাশি সাশ্রয়ী মূল্যে ভালো মানের পোশাক নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন। মান ও আস্থার প্রতীক হয়ে ‘আম্মাজান পাঞ্জাবি’ খুব অল্প সময়েই লোহাগাড়ার ফ্যাশনপ্রেমীদের প্রথম পছন্দে পরিণত হবে।

উদ্বোধনের দিন ক্রেতাদের জন্য বিশেষ ছাড় ও আকর্ষণীয় অফারের ঘোষণা দেওয়া হয়, যা উপস্থিতদের মধ্যে বেশ সাড়া ফেলে। প্রথম দিনেই বিপুলসংখ্যক ক্রেতার সমাগমে শো-রুম প্রাঙ্গণ ছিল প্রাণচঞ্চল। -প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!