
নিউজ ডেক্স: বান্দরবানের লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিহতের নাম আব্দুল ওয়াদুদ সায়েম (২১)। তিনি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাকখালী কদল ভূঁইয়ার এলাকার মো: সাইফুল্লাহর পুত্র।
আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা সাতটায় নদী থেকে দমকল বাহিনীর নিহতের লাশটি উদ্ধার করে।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের মিনঝিরি এলাকায় মিনঝিরি হোয়াইট পিক স্টেশন নামে একটি রিসোর্টে উঠেন কয়েকজন পর্যটক। রুমে উঠার পর সাদা পাহাড় এলাকায় মাতামুহুরি নদীতে গোসলে নেমে নিখোঁজ হয় পর্যটক আব্দুল ওয়াদুদ সায়েম (২১)।
খবর পেয়ে দীর্ঘক্ষণ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলসহ আশপাশের এলাকাগুলোতে খোঁজাখুজির পর নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাকখালী কদল ভূঁইয়ার এলাকার মো: সাইফুল্লাহর পুত্র।
রিসোর্টের ম্যানেজার মো. আরাফাত বলেন, চট্টগ্রাম থেকে ছয়জন পর্যটকের একটি গ্রুপ বারোটার দিকে রিসোর্টে রুমে উঠেন। তারপর নদীতে গোসলে গিয়ে নিখোঁজ হন একজন।
আমরা নদীতে গভীর অংশে না যেতে লাল পতাকা দিয়েছি। পর্যটকদের না যেতে বলা হলেও আনন্দের ছলে গভীরে গেলে পানিতে ডুবে যায়।
লামা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আব্দুল্লাহ জানান, খবর পেয়ে দুপুরে দেড়টা থেকে উদ্ধার অভিযান চালিয়ে সন্ধ্যায় মুতদেহ পাওয়া গেছে। লাশটি হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কামাল জানান, দীর্ঘক্ষণ খোজাখুজির পর লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে ময়না তদন্তের বিষয়টি সম্পন্ন করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Lohagaranews24 Your Trusted News Partner