ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | ঈদের দিন বান্দরবানের ৪ পর্যটন কেন্দ্রে বিনামূল্যে ভ্রমণের সুযোগ

ঈদের দিন বান্দরবানের ৪ পর্যটন কেন্দ্রে বিনামূল্যে ভ্রমণের সুযোগ

নিউজ ডেক্স: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বান্দরবানের চারটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র ভ্রমণ করা যাবে বিনামূল্যে। বান্দরবান জেলা প্রশাসনের উদ্যোগে ঈদের দিনটি সবার জন্য উন্মুক্ত থাকবে চারটি পর্যটন কেন্দ্র। এতে পর্যটকদের প্রতি স্পটে জনপ্রতি ৫০ টাকা করে সাশ্রয় হবে।

রোববার (২৪ এপ্রিল) বিকেলে বান্দরবান জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বান্দরবান জেলা প্রশাসন পরিচালিত নীলাচল, মেঘলা, চিম্বুক ও প্রান্তিক লেক পর্যটন কেন্দ্রে ২৮ মে সব দর্শনার্থী বিনামূল্যে প্রবেশ করতে পারবেন।

জেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এ ধরনের পদক্ষেপ পর্যটন খাতকে আরও প্রাণবন্ত করে তুলবে এবং পর্যটকদের বান্দরবান ভ্রমণে আগ্রহী  করবে বলে আশাবাদী তারা।

এর আগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গত ২৭ ও ২৮ মার্চ বান্দরবান জেলা প্রশাসন পরিচালিত নীলাচল, মেঘলা, চিম্বুক ও প্রান্তিকলেকে ১২ বছর বয়সী পর্যন্ত শিশুদের জন্য বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!