
নিউজ ডেক্স : কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শিবিরে পারিবারিক কলহের জের ধরে আয়েশা বেগম (১৯) নামে এক গৃহবধূকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার ভোররাতে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত আয়েশা বালুখালী রোহিঙ্গা শিবিরের ‘ই’ ব্লকের মো. জাহিদ হোসেনের স্ত্রী।
‘ই’ ব্লকের রোহিঙ্গারা জানায়, রাতে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে জাহিদ স্ত্রী আয়েশাকে গলা টিপে ধরেন। এতে আয়েশা অজ্ঞান হয়ে গেলে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে ওই গৃহবধূর স্বামী জাহিদ পলাতক রয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner