
____ডা: ফরিদা ইয়াসমিন সুমি____
সমুখে শুধু তুমি ছিলে মা
আর বাকি ছিল পিছে
আদর্শ হয়ে তুমি ছিলে মা
বাকি সব ছিল মিছে।
তোমার আঁচলে লক্ষ তারা
বুকেতে ভরাট নদী
আমার তরে ফুরিয়ে গিয়ে
দিয়ে গেছ নিরবধি।
হৃদয়ে শুধু তুমি আছ মা
হয়ে মহীয়সী নারী
তোমার সুধা পান করে আজো
সমুদ্র দেই পাড়ি।
সমুখে শুধু তুমি থেক মা
বাকি সব থাক পিছে
আদর্শ হয়ে তুমি শুধু রবে
আর সব হবে মিছে।

Lohagaranews24 Your Trusted News Partner