
নিউজ ডেক্স : আগামী মার্চেই মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
২৬ জানুয়ারি, শনিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে আয়োজিত এক অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন। এসময় জাতীয় সংসদ ভবনের আসল ব্লু প্রিন্ট সংগ্রহ করা হয়েছে বলেও জানান মন্ত্রী।

মোজাম্মেল হক বলেন, ‘আগামী মার্চেই মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে। সংসদ ভবনে যে ব্লু প্রিন্ট ছিলো সে কপি আমরা ইতিমধ্যে সংগ্রহ করেছি।’
Lohagaranews24 Your Trusted News Partner