
আন্তর্জাতিক ডেক্স : প্রসব বেদনায় কাতর হয়ে সৌদি আরবের মদিনায় মসজিদে নববীতে এক নারী সন্তান প্রসব করেছেন। সেখানে কর্মরত সৌদি রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা এই বিরল অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন। সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
সৌদি রেড ক্রিসেন্ট মদিনা শাখার মহাপরিচালক ডা. আহমেদ বিন আলী আল-জাহরানি বলেন, একজন নারী মসজিদে নববীর আঙ্গিনায় প্রসব বেদনায় কাতরাচ্ছিলেন। রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা যখন ঘটনাস্থলে পৌঁছান, তখন ওই নারীর পানি ভেঙ্গ যায় এবং শিশুটির মাথা বেরিয়ে আসে।

তিনি জানান, সেখানে উপস্থিত একজন চিকিৎসক সহায়তা করেন। এরপর মা ও শিশুকে আরও পরীক্ষা-নিরীক্ষা করার জন্য ‘বাব জিব্রিল স্বাস্থ্যকেন্দ্রে’ স্থানান্তর করা হয়।
Lohagaranews24 Your Trusted News Partner