
নিউজ ডেক্স : আজ সোমবার বিকালে সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বাবায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। এতে জোটের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
সোমবার বিকাল ৪টায় রাজধানীর পুরানো পল্টনের জামান টাওয়ারে ফ্রন্টের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

জাতীয় ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু এ তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, সংবাদ সম্মেলনে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
সংবাদ সম্মেলনে নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষকদের ভিসা না দেওয়া, প্রার্থীদের গ্রেফতার, প্রচারণায় হামলা ও মামলাসহ গুরুত্বপূর্ণ ইস্যুতে গণমাধ্যমে কথা বলবেন ড. কামাল হোসেন।
Lohagaranews24 Your Trusted News Partner