Home | দেশ-বিদেশের সংবাদ | বাঁশখালী হাসপাতালে চিকিৎসা নিতে হাজির অসুস্থ কাক!

বাঁশখালী হাসপাতালে চিকিৎসা নিতে হাজির অসুস্থ কাক!

নিউজ ডেক্স: বাঁশখালীতে ঘটেছে একেবারে সিনেমার মতো ঘটনা। চিকিৎসা নেওয়ার জন্য পশু হাসপাতালে নিজেই হাজির হয়েছে এক অসুস্থ কাক ! বুধবার (১৫ এপ্রিল) সকালে বাঁশখালী প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।

জানা যায়, সকাল ১০টার দিকে হাসপাতালের প্রবেশমুখে একটি কাক পায়চারি করতে থাকে এবং কা কা ডাকতে ডাকতে চিকিৎসকদের দিকে এগিয়ে আসলে তারা কাকটিকে ধরে পরীক্ষা করেন। পরীক্ষায় ডাক্তাররা কাকটি পক্স ভাইরাসে আক্রান্ত এবং শরীরজুড়ে অসংখ্য ক্ষত ও চামড়ায় পিণ্ড (বিষফোড়া) দেখতে পান। পরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সপন নন্দ্বী ও সংশ্লিষ্ট চিকিৎসকরা দ্রুত কাকটির চিকিৎসা শুরু করেন।

ডা. জুলকারনাইন শাওন বলেন, সকালে হাসপাতালে ঢোকার সময় দরজার সামনে একটি কাককে পায়চারি করতে দেখি এবং সে কা কা ডাকতে ডাকতে আমার দিকে এগিয়ে আসে। হাতে নিয়ে দেখি এটি পক্স রোগে আক্রান্ত। তখনই আমরা চিকিৎসা শুরু করি।

তিনি আরও বলেন, সকালেই কাকটিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এরপর ছেড়ে দিলে হাসপাতালের আশ-পাশেই অবস্থান নেন ওই কাকটি। পরে আবার বিকেলে তাকে ওষুধ সেবন করানো হয় এবং সন্ধ্যার দিকে ঔষধের পাশাপাশি একটি ডিমও খেতে দেওয়া হয়। যেহেতু সে আশপাশেই আছে সেহেতু তাকে পর্যায়ক্রমে চিকিৎসা সেবা দেওয়া হবে। আমরা তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!