
নিউজ ডেক্স : নগরের বাকলিয়া থানার রাহাত্তারপুল এলাকায় ট্রাকচাপায় ইমতিয়াজুল ইসলাম (১৬) নামের এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। রোববার (৩১ জানুয়ারি) বেলা ২টার দিকে রাহাত্তারপুল শাহ আমানত সেতুর সংযোগ সড়কে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমতিয়াজ ষোলশহর মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র। সে সাতকানিয়ার নজরুল ইসলামের ছেলে। তাদের বাসা বাকলিয়ার রসুলবাগ আবাসিক এলাকায়।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, মুমূর্ষু অবস্থায় ওই ছাত্রকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাকলিয়ার থানার উপপরিদর্শক রূপন মল্লিক বলেন, নিহত ওই ছাত্র সাইকেল চালানোর সময় ট্রাকের কাছাকাছি চলে আসে, ট্রাকচালক তাকে বাঁচানোর চেষ্টা করলে ট্রাকটি উল্টে গিয়ে তার ওপর পড়ে। এতে ওই ছাত্র নিহত হন। এ ঘটনায় ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে বলে জানান তিনি। বাংলানিউজ
Lohagaranews24 Your Trusted News Partner