
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার চুনতিতে ৭ হাজার ৫০ পিস ইয়াবাসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২২ অক্টোবর) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ইউনিয়নের চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয়েছে ইয়াবা পাচারকাজে ব্যবহৃত ২টি প্রাইভেটকার।
গ্রেপ্তারকৃতরা হল, ফটিকছড়ি থানার ভূজপুর ইউনিয়নের হলুদিয়া এলাকার জাকির হোসেনের পুত্র জাহেদ হোসেন (২৮) ও মৌলভীবাজার জেলা সদরের জগন্নাথপুর এলাকার লেফাজ মিয়ার পুত্র মোশরাফ মিয়া (৩০)।
পুলিশ জানায়, চট্টগ্রামমুখী ২টি প্রাইভেটকারে পৃথক অভিযান পরিচালনা করা হয়। এ সময় জাহেদ হোসেনের কাছে ৪ হাজার ৫০ পিস ও লেফাজ মিয়ার কাছে ৩ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। তারা ইয়াবাগুলো কক্সবাজার থেকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, প্রাইভেটকারে ইয়াবা পাচারকারী দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়। শনিবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner