
নিউজ ডেক্স : চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার ফিরিঙ্গিবাজার ওয়ার্ড কার্যালয়ের সামনে ২৮ এপ্রিল শনিবার বেলা পৌনে ১টার দিকে ট্রাকচাপায় এক বৃদ্ধ নিহত হয়েছে। নিহত বৃদ্ধ অভি রিভেরো (৬০) নগরীর আলকরণ এলাকার এডগ রিভেরোর পুত্র বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ডিউটি অফিসার এএসআই খালেদা নাসরিন জানান, ফিরিঙ্গিবাজার এলাকায় ট্রাকচাপায় এক পথচারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহতের ঘটনায় ফিরিঙ্গিবাজার এলাকায় স্থানীয়রা বিক্ষোভ করেছে এবং ট্রাকটি আটক করা হয়েছে।

Lohagaranews24 Your Trusted News Partner