
______ফিরোজা সামাদ______
বাঁচিয়ে রেখেছো কতো মমতায়
তোমার রৌদ্র ছায়ায় ,
তোমার ঘ্রানে মায়াভরা প্রাণে
মন অামার অাকুলায় !!

তোমার পাশে বয়ে যাওয়া
কুলকুল নদীর স্রোতে,
হাওয়ায় নাচে ঝিরিঝিরি পাতা
কাঁচাসোনা ধান ক্ষেতে !!
তোমার কোলে রাখাল ঘুমায়
ডাকে পাখি স্বাধীন সুরে,
বাউল অামি দেখেছি মাগো
দেশ বিদেশ ঘুরে ঘুরে !!
দেখেছি মাগো, বিশ্ব ঘুরিয়া
নেই মাঝিমাল্লার প্রাণ,
ডাকেনা পাখি অাসেনা শ্রাবণ
নেই ভাটিয়ালি গান !!
ফোটেনা শাপলা পুকুর ঝিলে
অলী নেই ফুলের বুকে,
অামার দেশে ফুলমধু নিয়ে
ভ্রমর ঘুমায় কতো সুখে !!
তোমার অঙ্গে ছড়িয়ে অাছি
শেষবেলা রোদের মতো,
লুটিয়ে রয়েছি তব চরণতলে
কোমল মমতায় শতো !!
মাগো, নীলাম্বরী অাকাশ তোমার
নীলাচলে রাখো ঢেকে,
নাকছাবি তোমার সূর্য চন্দ্র
জ্বলছে থেকে থেকে !!
Lohagaranews24 Your Trusted News Partner