
নিউজ ডেক্স : সারাদেশের মানুষ চন্দ্রমাসের তারিখ অনুযায়ী ১৬ জুন শনিবার ঈদ পালন করবে। তবে দক্ষিণ চট্টগ্রামের ৩০ গ্রামে মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা আজ ১৫ জুন শুক্রবার ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা দীর্ঘ ২শত বছর পূর্ব থেকে সৌদি আরবের সময়ানুযায়ী একদিন আগে থেকে রোজা পালন ও একদিন আগে ঈদ পালন করে থাকেন।
মির্জাখীল দরবার শরীফের অনুসারী সাতকানিয়া উপজেলার মির্জাখীল, সোনাকানিয়া, গারাঙ্গিয়া ও গাটিয়াডাঙ্গা, লোহাগাড়া উপজেলার কলাউজান, বড়হাতিয়া, পুটিবিলা চরম্বা ও চুনতি, বাঁশখালী উপজেলার জালিয়াপাড়া, ছনুয়া, মক্ষিরচর, চাম্বল, শেখেরখীল, ডোংরা, তৈলারদ্বীপ ও কালিপুর পটিয়া উপজেলার হাইদগাঁও, বাহুলী ও ভেলাপাড়াসহ ৩০ গ্রামের প্রায় লক্ষাধিক মানুষ আজ ঈদ পালন করেছেন।
এ ব্যাপারে মির্জাখীল দরবার শরীফের পরিচালনা কমিটির সচিব বজলুর রহমান এর সাথে যোগাযোগ করা হলে তিনি আজ ১৫ জুন শুক্রবার পবিত্র ঈদ পালনের কথা স্বীকার করে বলেন, আমরা যেহেতু সৌদি আরবের দিনক্ষন অনুসরন করি, সে অনুযায়ী আজ শুক্রবার আমরা ঈদ পালন করেছে।

এছাড়া বোলায়খালী, হাটহাজারী, সন্দ্বীপ, ফটিকছড়ি, আলীকদম, নাইক্ষংছড়ি, কক্সবাজার, টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া, চন্দনাইশ এর বেশ কয়েকটি গ্রামে মির্জাখীল দরবার শরীফের অনুসারী রয়েছে তাদেরও আজ ঈদ।
সাতকানিয়া মির্জাখীল দরবার শরীফ সূত্রে জানা যায়, শুক্রবারের ঈদের নামাজের ইমামতি করেছেন আলহাজ¦ মাওলানা ড. মোহাম্মদ মকছুদুর রহমান সাহেব।
Lohagaranews24 Your Trusted News Partner