
______ডাঃ ফরিদা ইয়াসমিন সুমি______
পদ্ম-বিবাগী ঠোঁটদুটো
রাত-বৃষ্টির মতো
ভেজা ভেজা নরম নরম
বাদামী ভ্রমর যাতে
নিমজ্জিত থাকে
রূপালি- সাগর
সূর্যোদয় অবধি।
গহীনে লুকোনো
গোপনীয়তার সাথে
বিদ্রোহী ঠোঁটদুটো
প্রজ্জ্বলিত শিখায়
সুস্বাদু নির্যাস,
বিভ্রান্তির পথে
অদ্ভুত নূতন আবিস্কার!
সবুজ তীর ঘিরে থাকা
উজ্জ্বল নীল স্রোতধারা
ঠোঁট দুটো যেনো,
অব্যবহৃত অভিজাত
সুগন্ধী ঝোড়ো-বাতাস!

Lohagaranews24 Your Trusted News Partner