
নিউজ ডেক্স : বিএনপি সরকারের আমলে মৌলভীবাজার সরকারি কলেজে দলটির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে নির্মিত ‘শহীদ জিয়া অডিটোরিয়াম’র নামফলক ভেঙে দিয়েছে ছাত্রলীগ। নামফলকটি ভেঙে নতুন নামকরণ করা হয়েছে ‘মৌলভীবাজার সরকারি কলেজ অডিটোরিয়াম’।
বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নেতৃত্বে নামফলকটি ভাঙা হয়। নামফলকটি ভাঙার পর ছাত্রলীগ কর্মীরা আনন্দ মিছিল করে। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেয়। নামফলকটি ভাঙার সময় জেলা ছাত্রলীগ সভাপতি আমিরুল হোসেন চৌধুরী আমিন, সাধারণ সম্পাদক মাহবুব আলমসহ জেলা ও কলেজ শাখা ছাত্রলীগের নেতারা উপস্থিত ছিলেন।

মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ফজলুল আলী বলেন, ‘অডিটোরিয়ামের নামফলকটি কে বা কারা ভেঙেছে আমি তা জানি না। আমরা এ বিষয়ে পদক্ষেপ নেব।’
সূত্র : জাগো নিউজ
Lohagaranews24 Your Trusted News Partner