
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলা এলডিপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল প্রায় দেড় হাজার নেতাকর্মী নিয়ে আওয়ামী লীগে যোগদান করেছেন।
আজ ১৫ জানুয়ারি মঙ্গলবার দুপুরে তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সভাপতি মোছলেম উদ্দিন আহমদের হাতে ফুল দিয়ে অনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জিয়াউল হক চৌধুরী বাবুল’র ভাগিনা ও লোহাগাড়া ব্রিকফিল্ড মালিক সমিতির সভাপতি শাহাব উদ্দিন চৌধুরী।

যোগদান অনুষ্ঠানে চট্টগ্রাম- ১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভীসহ দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায়, জিয়াউল হক চৌধুরী বাবুল সকালে লোহাগাড়া থেকে বিশাল গাড়ি বহরে নেতাকর্মীদের সাথে নিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের উদ্দেশ্যে রওয়ানা দেন।
Lohagaranews24 Your Trusted News Partner