
নিউজ ডেক্স : চট্টগ্রাম নগরী, ফেনী ও নোয়াখালী জেলায় অভিযান চালিয়ে দুটি চোরাই মোটরসাইকেলসহ চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। ৭ এপ্রিল শনিবার গভীর রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হল সন্দ্বীপের মোঃ জাবেদ (৩৪), কুমিল্লার মোঃ সোহাগ (২৩), ফেনীর মোঃ আবু তালেব প্রকাশ মাষ্টার (৩৮), কুমিল্লার মোঃ জসিম (২৪) ও নোয়াখালীর মোঃ জহিরুল হক রাসেল (২৭)।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) এএএম হুমায়ুন কবির জানান, শুক্রবার পাহাড়তলী এলাকা থেকে মো. জাবেদকে আটক করা হয়। পরে তার তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চোর চক্রের অন্যান্যদের গ্রেফতার করা হয়।
আটককৃতদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানা গেছে।
Lohagaranews24 Your Trusted News Partner