
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া সদর ইউনিয়নের উত্তর সওদাগর পাড়ায় জায়গা-জমির বিরোধকে কেন্দ্র করে আপন চাচাতো ভাইদের হাতে নিহত আবদুস ছবুর (৩৬) এর লাশ ময়নাতদন্ত শেষে ১৮ এপ্রিল বিকেলে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। ছবুরের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারীতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।
ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ মৃত আমির হোসেনের পুত্র মোঃ আরমান (২৫) ও তার মা জাহানারা বেগমকে আটক করেছে। বর্তমানে তারা থানা হেফাজতে রয়েছে। তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে থানা সূত্রে প্রকাশ। এদিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনার ব্যাপারে কোন মামলা রুজু হয়নি। তবে মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে জানান থানার ডিউটি অফিসার জাকির সিকদার।

উল্লেখ্য, গত ১৭ এপ্রিল সোমবার বিকেলে জায়গা-বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ চাচাতো ভাইদের হাতে আবদুস ছবুর গুরতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া যায়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৭ এপ্রিল তিনি মারা যান।
Lohagaranews24 Your Trusted News Partner