
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের কাজি পাড়ায় ৪ অক্টোবর বুধবার ফজরের নামাজের পর মসজিদের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে টাইলস ভাংচুর ও চুরি করার সংবাদ পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারী মোঃ জসিম উদ্দিন হেলালী।
তিনি জানান, গত ২০১ সালে ৫ হাজার টাকা কজ্ব মাথায় নিয়ে মসজিদ পরিচালনা কমিটির দায়িত্ব গ্রহণ করেছিলাম। এ পর্যন্ত দেশ-বিদেশের বিভিন্ন জনের কাছ থেকে ২৫/২৬ লক্ষ টাকা সংগ্রহ করে মসজিদ পূণঃ নির্মাণ কাজ প্রায় সম্পন্ন করেছি।

তিনি আরো জানান, একটি সংঘবদ্ধ চক্র মসজিদের উন্নয়ন কর্মকান্ড সহ্য করতে না পেরে মসজিদ পরিচালনা কমিটির দায়িত্বপ্রাপ্তদের মামলা-হামলা করে হয়রানী করে আসছে। এক সপ্তাহ আগে মসজিদের মেঝেতে টাইল্স লাগানোর কাজ সম্পন্ন হয়েছে। ওই সংঘবদ্ধ চক্র রাজনৈতিক ফায়দা ও প্রতিহিংসা পরায়ন হয়ে মসজিদের টাইলস নষ্ট ও চুরির ঘটনা ঘটিয়েছে।
এ ব্যাপারে মসজিদ কমিটির ওই সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।
উল্লেখ্য, সম্প্রতি লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজাহান পিপিএম (বার) উক্ত মসজিদে টাইল্স লাগানোর কাজ উদ্বোধন করেছিলেন।
Lohagaranews24 Your Trusted News Partner