
নিউজ ডেক্স : সাতকানিয়া উপজেলায় শাহাদাত হোসেন প্রকাশ খোকন (৪২) নামে একজনকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ।
শনিবার (২১ অক্টোবর) গভীর রাতে সাতকানিয়া থানার কেওচিয়া ইউনিয়নের পূর্ব মাদারবাড়ি থেকে খোকনকে আটক করা হয়েছে। তার কাছ থেকে একটি একনলা বন্দুক ও ২টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।

খোকন পুলিশের তালিকাভুক্ত দুর্ধর্ষ সন্ত্রাসী ও মোটর সাইকেল চোর সিন্ডিকেটের প্রধান বলে জানিয়েছেন সাতকানিয়া থানার ওসি রফিকুল হোসেন।
খোকনের বিরুদ্ধে ধর্ষণ, নারী নির্যাতন, অপহরণ, চাঁদাবাজি, অস্ত্র আইন, মোটর সাইকেল চুরিসহ বিভিন্ন অপরাধে ৯টি মামলা আছে বলেও জানিয়েছেন ওসি। -বাংলানিউজ
Lohagaranews24 Your Trusted News Partner