
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার চরম্বা এলাকার দু’ইটভাটায় ১৭ মে অর্ধলক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদাল। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব আলম।
জানা যায়, চরম্বা টংকাবতী বিট অফিস সংলগ্ন স্থানে নুরুল আলমের ইটভাটায় অবৈধভাবে কাঠ মজুদ রাখায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে, হাজী আবুল কালামের ইটভাটাতে সড়কের উপর ইট তৈরীর কাঁচামাল রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি রাখায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উল্লেখ্য, ইউএনও মোঃ মাহবুব আলম লোহাগাড়ায় যোগদানের পর পরই কৃষিজমির টপসয়েল, অবৈধ ইটভাটা স্থাপন ও পাহাড় কাটার মাটি ইট তৈরীর ব্যবহার করার অভিযোগে ইতোপূর্বে ২ লাখ টাকা জরিমানা আদায় করেছেন। এলাকাবাসীরা ইউএনও’র এ কর্মপ্রবাহ বেগবান রাখার আহবান জানিয়েছেন।
Lohagaranews24 Your Trusted News Partner