
নিউজ ডেক্স : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক শহীদ আব্দুর রব হল থেকে মঙ্গলবার দুপুরে বিপুল পরিমান দেশি অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে । বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়েছে।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরদের সহযোগিতায় প্রতিদিন প্রত্যেকটি হলে অভিযান চালানো হয়ে থাকে। সেই অভিযানের ধারাবাহিকতায় মঙ্গলবার শহীদ আব্দুর রব হলে অভিযান চালানো হয়।
এসময় পরিত্যক্ত অবস্থায় ২০-৩০টি রামদা, ৩০টি লোহার রড ও পাইপ এবং দেড় বস্তা পাথরসহ কিছু নেশা জাতীয় দ্রব্য উদ্ধার করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র বলেন, আমরা হলগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করে থাকি।
বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ আখতারুজ্জামান বলেন, অভিযান চলাকালীন সময়ে কাউকে আটক করা যায়নি। তবে হলের ৪টি কক্ষ সিলগালা করে দেয়া হয়েছে। -ইত্তেফাক
Lohagaranews24 Your Trusted News Partner