
নিউজ ডেক্স : চট্টগ্রাম রেল স্টেশন থেকে তিনজন রোহিঙ্গা ও এক দালালকে আটক করেছে রেলওয়ে পুলিশ। ভারতে পাচার করার উদ্দেশে নিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়েছে।
গতকাল রবিবার রাতে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে তাদের আটক করা হয়। রেলওয়ে পুলিশের ওসি মোস্তাফিজ ভূঁইয়া বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

রেলওয়ে পুলিশ জানিয়েছে, রেলওয়ে স্টেশনে সন্দেহজনক ঘোরাঘুরি করতে দেখে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের ভাষা সন্দেহ হলে সঙ্গে থাকা দালাল স্বীকার করে, তাদেরকে ভারতে পাচার করার উদ্দেশে নিয়ে যাচ্ছিল। তিন রোহিঙ্গার মধ্যে বাবা- মা ও তাদের ১৭ বছরের এক মেয়ে রয়েছে।
বিষয়টি পরে রেলওয়ে থানায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।
Lohagaranews24 Your Trusted News Partner