
নিউজ ডেক্স : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ছাত্রাবাসে ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে ছাত্রদের হাতাহাতির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে চকবাজার থানাধীন চট্টেশ্বরী রোডের চমেক ছাত্রাবাসে এই ঘটনা ঘটে। তবে এতে কেউ গুরুতর আহত হয়নি। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমীন বলেন, বিকেলে চমেকের বেশ কয়েকজন ছাত্র হলে উঠতে চাইলে ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে হাতাহাতি হয়। এ ঘটনায় উভয়পক্ষ ছাত্রাবাসে মুখোমুখি অবস্থান নেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

এসময় ইন্টার্ন চিকিৎসক ছাড়া কোনো ছাত্র ছাত্রাবাসে থাকতে পারবে না কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে ছাত্ররা হল ত্যাগ করেন বলে জানান তিনি। বাংলানিউজ
Lohagaranews24 Your Trusted News Partner