
নিউজ ডেক্স : চট্টগ্রামের বায়েজিদ থানাধীন অক্সিজেন এলাকায় ডেমু ট্রেন ও বালুভর্তি ট্রাকের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার রাত পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, কেডিএস গার্মেন্টসের পাশে বালুবাহী ট্রাকটি রাখা ছিল। নাজিরহাট ছেড়ে আসা চট্টগ্রাম রেল স্টেশনমুখী ডেমু ট্রেনের সঙ্গে ওই ট্রাকের সংঘর্ষ হয়। ঘটনাস্থলে একজন নিহত হন।

ষোলশহর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই জাহাঙ্গীর আলম সাংবাদিকদের জানান, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধারের পর পরিচয় শনাক্ত করা হবে।
Lohagaranews24 Your Trusted News Partner