
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার পুটিবিলা বড়ুয়া পাড়ায় এক গৃহবধু আত্মহত্যা করেছে। আজ ২৭ এপ্রিল শনিবার দুপুর সাড়ে ১২টায় এ ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ডিউটি অফিসার এএসআই আবদুল হালিম। নিহত গৃহবধু সুনিতা বড়ুয়া (৫৯) ওই এলাকার ঝিনু কুমার বড়ুয়ার স্ত্রী।
ডিউটি অফিসার আরো জানান, ঘটনারদিন সুনিতা বড়ুয়া সবার অজান্তে নিজ বসতঘরে বীমের সাথে ফাঁসিতে ঝুঁলে আত্মহত্যা করেন। কিছুদিন ধরে তিনি মানসিক বিকারগ্রস্ত ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং লাশ নামিয়ে সৎকারের অনুমতি দেন। মানসিক বিকারগ্রস্ত ব্যক্তির ব্যাপারে নিশ্চিত হলে পুলিশ বিনা ময়নাতদন্তে লাশ দাফন কিংবা সৎকারের আদেশ দেয়ার বিধান রয়েছে বলে জানান ডিউটি অফিসার। এ ব্যাপারে লোহাগাড়া থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

Lohagaranews24 Your Trusted News Partner