
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ার কলাউজান সুখছড়ি গৌরসুন্দর উচ্চ বিদ্যাপীঠের এডহক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ) চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. বিপ্লব গাঙ্গুলী স্বাক্ষরিত এই কমিটির অনুমোদন দেন।

এতে মো. আবদুর রহমানকে সভাপতি, মো. বদিউল আলম ও মোহাম্মদ ইকবাল হোছেনকে সদস্য এবং প্রধান শিক্ষক রেজাউল হককে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।
জানা যায়, বিদ্যালয়ের দৈনন্দির প্রশাসনিক কার্যাবলী পরিচালনার জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের প্রবিধানমালা- ২০২৪ এর প্রবিধান ৬৪ অনুসারে আগামী ৬ মাসের মধ্যে একটি নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করার নির্দেশনা দেয়া হয়েছে।

এদিকে, বুধবার (৫ মার্চ) বিকেলে বিদ্যাপীঠের অফিসে নবনির্বাচিত এডহক কমিটির নেতৃবৃন্দকে ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner