
নিউজ ডেক্স : এনটিভির যুগ্ম প্রধান বার্তা সম্পাদক, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সদস্য ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন একাংশের সাবেক সভাপতি আবদুস শহিদ আর নেই (ইন্না লিল্লাহি… রাজেউন)।
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রবিবার বেলা ১১টার দিকে শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আব্দুস শহীদের বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন।
গত ২৫ জুলাই আব্দুস শহীদের করোনা ভাইরাসজনিত কোভিড-১৯ রোগ শনাক্ত হয়। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় ২৭ জুলাই তাকে রাজধানীর উত্তরায় অবস্থিত কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ২৮ জুলাই তাকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।

Lohagaranews24 Your Trusted News Partner